মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

পরকীয়ায় জড়ানোয় বলিউড নায়িকার সঙ্গে বিয়ে ভাঙে সালমানের!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : সালমান খানের জীবনে একাধিক নারী থাকার কথা সবারই জানা। সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে ক্যাটরিনা, ইউলিয়া পেরিয়ে হালে পূজা হেগেলের সঙ্গে তার রোমাঞ্চের চর্চা সর্বত্র। 

অভিযোগ রয়েছে ‘বলিউড ভাইজান’ নাকি সোমি আলির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন। আর সেজন্যই নাকি সঙ্গীতার সঙ্গে তার বিয়ে ভেঙে যায়। খবর আনন্দবাজারের।

বলিউডে সালমান এবং সঙ্গীতা প্রায় একই সময় অভিনয় শুরু করেছিলেন; কিন্তু তাদের পরিচয় আগে থেকেই ছিল। ১৬ বছর বয়স থেকে মডেলিং পেশায় ছিলেন সঙ্গীতা। সেই সূত্রেই তার আলাপ হয় সালমানের সঙ্গে।

বন্ধুত্ব দিয়ে শুরু হলেও সালমানকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেন সঙ্গীতা। বিপরীত দিক থেকেও সাড়া পেয়েছিলেন তিনি। ১৯৮৬ সালনাগাদ সালমান এবং সঙ্গীতা সম্পর্কে জড়িয়ে পড়েন। 

সম্পর্কে থাকার আট বছর পর বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা। কিন্তু বিয়ের এক মাস আগে তাদের সম্পর্কে ফাটল ধরে।

সালমানকে নিয়ে সঙ্গীতার মনে হঠাৎ সন্দেহ জেগে ওঠে। সালমান তাকে ছাড়াও অন্য কারও সঙ্গে সময় কাটাচ্ছেন বলে সন্দেহ করেন তিনি। তাই সালমানের ব্যাপারে খুঁটিনাটি খোঁজখবর রাখতে শুরু করেন সঙ্গীতা।

বিয়ের এক মাস আগে সঙ্গীতা জানতে পারেন, তাদের সম্পর্কে তৃতীয় এক ব্যক্তি এসে পড়েছেন। পাকিস্তানি-আমেরিকান অভিনেত্রী সোমি আলির সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে সালমানের।

নব্বই দশকের গোড়ার দিকে বলিউডে কাজ শুরু করেন সোমি। ইন্ডাস্ট্রিতে এসে মিঠুন চক্রবর্তী, সাইফ আলি খান, সঞ্জয় দত্ত, গোবিন্দের মতো তারকার সঙ্গে কাজ করেন তিনি।

কাজের সূত্রে সালমানের সঙ্গে আলাপ হয় সোমির। সঙ্গীতার সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও সোমির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন সালমান।

সোমির সঙ্গে সালমানের সম্পর্কের কথা জানার পর মন ভেঙে যায় সঙ্গীতার। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল সালমান এবং সঙ্গীতার; কিন্তু সোমির ব্যাপারে জানার পর এপ্রিল মাসেই বিয়ে ভেঙে দেন সঙ্গীতা।

বিচ্ছেদ নিয়ে সঙ্গীতা বলেন, ‘কারও সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া মানেই তার ওপর রাগ বা অভিমান করে থাকার কোনো মানে হয় না। এমন একটা সময় ছিল, যখন আমি খুব বোকা ছিলাম। শিশুর মতো ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমিও পরিণত হয়েছি। জীবন যে অভিজ্ঞতার সংমিশ্রণ, তা বুঝতে শিখেছি।’

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit