মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নিজের জীবনের করুণ কাহিনি শোনালেন মা সিরিয়ালের ‘ঝিলিক’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১১৫ Time View

 বিনোদন ডেস্ক : ভারতের স্টার জলসার ধারাবাহিক সিরিয়াল ‘মা’-এর ছোট্ট ঝিলিকের কথা কমবেশি সবারই মনে আছে। ঝিলিক চরিত্রে অভিনয় করেই জনপ্রিয় হয়ে ওঠেন শিশু অভিনেত্রী তিথি বসু। 

ছোট মেয়ে ঝিলিকের শৈশবে হারানো মাকে খোঁজার গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক। ছোট ঝিলিকের চরিত্রে দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী তিথি বসু। সেদিনের ছোট তিথি এখন তরুণী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগতজীবনের কথাও শেয়ার করেন তিথি। এবার নিজের ছোটবেলার কাহিনি শেয়ার করলেন তরুণ অভিনেত্রী।

ধারাবাহিকে যেমন ছোট বয়সে মাকে হারিয়েছিল ঝিলিক, সে রকমই ছোট বয়সেই তাকে ও তার মাকে ছেড়ে চলে যান তার বাবা। সম্প্রতি জোশ টকস নামের একটি ইউটিউব চ্যানেলে নিজের জীবনের কঠিন সময় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিথি জানান, তিনি যখন দশম শ্রেণিতে পড়েন, তখন হঠাৎ করেই তার বাবা তাদের পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। বাবা চলে যাওয়ার যন্ত্রণার পাশাপাশি লোকের নানাবিধ কথা সহ্য করতে হয়েছিল কিশোরী তিথিকে। সেই সময় আবার তার সামনে ছিল জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক। কিন্তু সেই সময় সংসারের দায়িত্বও নিতে হয়েছিল তাকে। বাড়ির ইলেকট্রিক বিল মেটানো থেকে শুরু করে কী রান্না হবে, কী বাজার হবে, সব একা হাতে সামলাতেন তিথি।

শুধু সংসারই নয়, মাকেও সামলেছিলেন ছোট তিথি। স্বামী চলে যাওয়াতে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। সবকিছু তিথিকেই ব্যবস্থা করতে হতো। একা হাতে মাকে সামলেছেন। এর সঙ্গে গ্রাস করেছিল দারিদ্র্যতাও। নুন-ভাত খেয়ে স্কুলে গেছেন। এ রকম দিন কাটিয়েছেন তিনি। তবে বাবা ছিল না বলে কিন্তু ভেঙে পড়েননি তিথি। দ্বাদশ শ্রেণিতে তিনি ৯০ শতাংশ নম্বর নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। মায়ের সাফল্যের পর অনেকেই হয়তো ভেবেছিলেন যে তিথির হাতে অনেক টাকা, অনেক সুযোগ এসেছে আসলে বাস্তবটা ছিল একেবারেই উল্টো।

অনেক অভাব ও কষ্টের মধ্য দিয়েই বড় হয়েছেন মা সিরিয়ালের সেই ঝিলিক। অভিনেত্রী বলেন, অনেকেই বলেছে এই মেয়েটার আর কিছু হবে না। কিন্তু সবার মুখ বন্ধ করে দিয়ে আজ তিথি ঘুরে দাঁড়িয়েছেন।

সূত্র: জি নিউজ

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit