মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

করণ-প্রিয়াঙ্কার রেষারেষি কি আসলেই গুঞ্জন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে গুঞ্জন উঠেছিল নির্মাতা করণ জোহরের কারণেই বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সম্প্রতি দেশে ফিরতেই প্রিয়াঙ্কাকে দেখা গেল অন্য রূপে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার নীতা মুকেশ আম্বানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে স্বামী নিক জোনাসকে সঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে করণ জোহরকে দেখতে পেয়েই জড়িয়ে ধরেন অভিনেত্রী। একে অন্যের হাত ধরে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের গুঞ্জনে গুড়ে বালি পড়ে। একজন লিখেছেন ‘ইনিই নাকি সেই ব্যক্তি, যিনি প্রিয়াঙ্কার বলিউড করিয়ার নষ্ট করেছেন। আরেকজন লিখেছেন, এত এক্কেবারেই পল্টি!

কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, আপনাকেও খেলতে শিখতে হবে, নইলে অন্যরা আপনাকে চিবিয়ে থু করে ফেলে দেবে।

শুক্রবারের ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, রণবীর সিংসহ বলিউডের আরও অনেক তারকা। 

এদিকে কিছুদিন আগে এক পডকাস্টে প্রিয়াঙ্কা কেন বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান, তার কারণ প্রকাশ করেছিলেন।

আমেরিকান অভিনেতা ড্যাক্স শেফার্ডের ‘আর্মচেয়ার’ পডকাস্টে এসে প্রিয়াঙ্কা বলেন, ইন্ডাস্ট্রিতে (বলিউড) আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে সিনেমায় নেওয়া হচ্ছিল না। আমার অভিনয় হয় না, এমনটা বলা হচ্ছিল।

এই রাজনীতিতে আমি ভীষণ তিক্ত হয়ে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, একটা বিরতি নিই।

যদিও অভিনেত্রী কারও নাম নির্দিষ্ট করে বলেননি। তার তারপরই অভিনেত্রী কাঙ্গনা রানাউত নির্মাতা করণ জোহরকে ইঙ্গিত করে টুইট করেন। তাতে তিনি লেখেন, কারোরই বুঝতে বাকি নেই প্রিয়াঙ্কা কার কথা বলছেন। কারণ প্রিয়াঙ্কা শাহরুখ ঘনিষ্ঠ হতেই করণ তাকে দেশছাড়া করেন।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit