রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

২২৬ মিটার দৈর্ঘ্যরে একটি সেতুতেই পাল্টে গেছে হাজারো গ্রামবাসীর জীবন ব্যবস্থা  

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৯৮ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত সংযোগ সেতু পাল্টে দিয়েছে শহরের অভ্যন্তরেই দূর্গম এলাকায় বসবাসরত সাধারন মানুষের জীবন ব্যবস্থা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০১৬ সালে শুরু হওয়া এই সংযোগ সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব সহসাই এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ১২ কোটি ৬২লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য প্রায় ২২৬ মিটার এবং প্রস্থ ৫.১মিটার।এক সময় নৌকা কিংবা বোট মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নতুন এই সেতুর মাধ্যমে যোগাযোগ,চিকিৎসা সেবা,শিক্ষার্থীদের যাতায়াতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে বর্তমানে নির্মাণ কাজের নিয়ম অনুযায়ী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও শুরু হয়েছে সাধারন মানুষের যাতায়ত, চলছে ছোট খাট যানবাহন। এই সেতু নির্মিত হওয়ায় খুশি এলাকাবাসী। রাঙ্গামাটি প্রতিনিধি আলমগীর মানিকের পাঠানো তথ্য ও ভিডিও ফুটেজ নিয়ে রিপোর্ট করছেন।যোগাযোগের কোন মাধ্যম না থাকায় একসময় রাঙ্গামাটি শহরের আসামবস্তী, রাঙ্গাপানি, পুলিশ লাইন সুখী নীলগঞ্জ, হ্যাচারী এলাকায় বসবাসরত হাজারো মানুষকে মুল শহরে আসতে কমপক্ষে ৩০-৪০মিনিট লাগলেও বর্তমানে জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত সংযোগ সেতুর মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই মুল শহরে আসতে পারছেন সাধারন মানুষ। সেতু পেয়ে খুশি এলাকাবাসী।

১২কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী।সিংক – বিরল বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী, রাঙ্গামাটি জেলা পরিষদ।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, টেকনিক্যাল বিভিন্ন কারনে ব্রীজটি এখনো সম্পূর্ণভাবে উন্মুক্ত করা না হলেও নিয়ম অনুযায়ী যোগাযোগের উপযোগি হলে খুব দ্রুতই তা উদ্বোধনের মাধ্যমে সবার জন্য উন্মক্ত করে দেওয়া হবে।
সিংক  – অংসুই প্রু চৌধুরী, চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সংযোগ সেতুটি চালু হলে শহরের হাজারো মানুষের যোগযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় থাকা মানুষ তাদের চিকিৎসা সেবাও পাবে খুব সহজে এবং প্রসারিত হবে এলাকার ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/সকাল ৯:৪৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit