মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ওমরাহ যাত্রীদের নগদ অর্থ বেশি না আনার পরামর্শ সৌদির

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ভ্রমণের জন্য আসা ওমরাহ যাত্রীদের বিপুল পরিমাণ নগদ অর্থ আনতে নিষেধ করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্প্রতি এক টুইট বার্তায় এ পরামর্শ দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শনিবার (০১ এপ্রিল) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, সৌদি কর্তৃপক্ষ মুসল্লিদের মূল্যবান স্বর্ণ, রত্ন এবং মেটাল না আনতে বলেছে। পরামর্শ দিয়েছে সর্বোচ্চ ৬০ হাজার রিয়াল (১৬ হাজার ডলার) পর্যন্ত বহন করতে।

এছাড়াও আহ্বান জানানো হয়েছে দাপ্তরিক ওয়েবসাইট থেকে ব্যাংক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে। এড়িয়ে যেতে বলা হয়েছে অচেনা কারো সঙ্গে অর্থ লেনদেন, বার্তায় সাড়া দেওয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করা।

এর আগে মার্চের শুরুতে মুসল্লিদের পবিত্র রমজান মাসে শুধু একবার ওমরাহ করার আহ্বান জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। ভিড় কমানো ও মুসল্লিদের যাত্রা নির্বিঘ্ন এবং সহজ করতেই এমন আহ্বান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit