মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দ্বিতীয় দিনে নিম্নমুখী ব্যবসা, কত আয় করল অজয়ের `ভোলা`?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক :লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি ‘কৈথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। টাবু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। দ্বিতীয় দিনেই নাকি নিম্নমুখী ব্যবসা, কত আয় করল অজয় দেবগণের ‘ভোলা’?

মুক্তি পেয়েছে অজয় দেবগণ পরিচালিত মাল্টিস্টারার ছবি ‘ভোলা’। প্রথম দিনে বেশ ভালই ব্যবসা করে ‘অ্যাকশন-অ্যাডভেঞ্চার’ ঘরানার এই ছবি। দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার কীরকম ব্যবসা করল এই ছবি? 

প্রথম দুই দিনে ‘ভোলা’র বক্স অফিস কালেকশন কত?

প্রথম দিনেই ১১.২০ কোটি টাকার ব্যবসা করে অজয় দেবগণ পরিচালিত এই ছবি। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিট বিক্রির পরিমাণ কমেছে। প্রথম দিনে ডবল ডিজিটে আয়ের পর দ্বিতীয় দিনে এই ছবি ৭.৪০ কোটি টাকার ব্যবসা করেছে। শনিবারও যদি প্রথম দিনের মতো ব্যবসা করতে পারে এই ছবি তবে গোটা সপ্তাহের শেষে ভাল আয় হবে। 

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির আয়ের খতিয়ান দিলেন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, ‘ভোলা দ্বিতীয় দিনে খানিক পিছলে গেল… বৃহস্পতিবার ছুটির দিন ছিল, অন্যদিকে শুক্রবার ছিল ওয়ার্কিং ডে… বৃহস্পতিবার ১১.২০ কোটি টাকা, শুক্রবার ৭.৪০ কোটি টাকা, মোট ১৮.৬০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।’ তিনি একইসঙ্গে লেখেন, ‘শনিবার ও রবিবার ভোলার হারানো জমি পুনরুদ্ধার করতে হবে…

 

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit