আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত একটার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ভোররাতে প্রতিকূল লক্ষ্যবস্তুর মোকাবিলা করেছে বলে জানিয়েছে সানা।
তবে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কয়েকটি ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করলেও হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানায়নি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:১৫