বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

জুয়ায় কোটি টাকা খোয়ালেন নেইমার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না নেইমারের। লড়ছেন চোটের সঙ্গে। মাঠের মতো মাঠের বাইরেও ব্রাজিলিয়ান তারকার সময়টা কাটছে দুঃস্বপ্নের মতো!

ক’দিন আগেই টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নেইমারের। এবার খবর, জুয়া খেলতে গিয়ে ১০ লাখ ইউরো খুইয়েছেন এই পিএসজি ফরোয়ার্ড। টাকার অঙ্কে যা প্রায় ১ কোটি ১৬ লাখ।

পোকার খেলতে ভালোবাসেন নেইমার। ফুটবলের মতো এ খেলায়ও তার নাম ডাক আছে বলা যায়। কিন্তু খারাপ সময় যখন আসে, চার দিক দিয়েই আসে। আর সেটাই ঘটেছে নেইমারের ক্ষেত্রে।

অনলাইনে পোকার খেলার সময় ফেসবুকে লাইভে এসেছিলেন নেইমার। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পরই ১০ লাখ ইউরো খোয়ানোর কথা জানান পিএসজি তারকা।

১০ লাখ ইউরো হারিয়ে কান্নায় ভেঙে পড়ার অভিনয়ও করেছেন নেইমার। অনলাইন লাইভে এই অভিনয়ের সময় তার কাছের কাউকে বলতে শোনা যায় ‘৬০ মিনিটেই লাখপতি থেকে শূন্য’।

এ নিয়ে ইউটিউবে একটা ভিডিও বানানোর কথা জানিয়ে লাইভ বন্ধ করে দেন নেইমার।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit