বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১নং মনিয়ন্দ ইউনিয়নে ৩০৬ জন উপকার ভোগী পরিবারের মাঝে ভালনারেবল উইমেন বেনিফিট (ভি.ডব্লিউ.বি) চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক ও দায়িত্বরত ট্যাগ অফিসার মোঃ খুরশিদ আলম ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব সুব্রত রায়, পরিষদের মেম্বার মোঃ তাজু মিয়া, মোঃ হারুন মিয়া, রফিকুল ইসলাম সবুজ, একেএম নাজির, দুলাল মৃধা, মোঃ হামদু মিয়া, শিখা রানী দাশ, মোছাঃ মঞ্জুয়ারা বেগম, সাবেক মেম্বার হুমায়ুন কবির, সাংবাদিক মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে।
এসময় পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, সচিব সুব্রত রায় ও ট্যাগ অফিসার খুরশিদ আলম ভূইয়া জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় পরিচালিত ইউনিয়নের অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের মধ্যে ৩০৬টি পরিবারের মাঝে প্রতিমাসে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হবে। চলমান এই প্রকল্পের আওতায় উপকার ভোগীরা দুই বছর পর্যন্ত সুবিধা ভোগ করতে পারবে। আজ বৃহস্পতিবার উদ্বোধনী দিনে জানুয়ারী ও ফেব্রুয়ারী দুই মাসের ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাউল উপকার ভোগী সকলের মাঝে বিতরণ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/দুপুর ২:০৯