রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে কার বেতন কত হবে, যেভাবে হিসাব করবেন মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

ইফতার ও দোয়া মাহফিলে পুলিশি বাধার অভিযোগ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২১৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়ার একদিন পর নেত্রকোনার কেন্দুয়ায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান গতকাল বুধবার নেত্রকোনায় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।

জানা গেছে, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও জিয়া মঞ্চের সহ-সভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান গত মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নের গোপালপুর গ্রামে নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিএনপি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করেন। বিষয়টি আবেদনের মাধ্যমে কেন্দুয়া থানা পুলিশকেও জানান নাজমুল হাসান। পুলিশ তাকে ইফতার আয়োজন না করার জন্য বলে।

পরে পারিবারিকভাবে নাজমুল হাসানের নিজ বাড়িতে ছোট পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মঙ্গলবার ঢাকা থেকে বাড়ির উদ্যেশ্যে যাওয়ার পথে কেন্দুয়া থানা পুলিশের পক্ষ থেকে তাকে অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করা হয়। পরে তিনি বিষয়টি নেত্রকোনা পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ সুপারের সহায়তায় তিনি বাড়িতে যান এবং তড়িগড়ি করে বাড়িতে আসা লোকজনের মধ্যে ইফতারের খাবার বিতরণ করে চলে যান।

রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, আমাকে নিজ গ্রামের বাড়িতে যেতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশ সুপারের সহায়তায় আমি বাড়িতে যাই এবং অনুষ্ঠান সংক্ষিপ্ত করে নেত্রকোনায় ফিরে আসি। পুলিশ আমাকে গ্রেপ্তারের ভয় দেখায়। আমরা স্বাধীন দেশের নাগরিক, ঘরোয়াভাবে আমি ইফতার ও মিলাদের আয়োজন করেছিলাম। পুলিশ আমাকে আমার পারিবারিক অনুষ্ঠান করতে বাধা দেয়। এমন হলে আমরা চলব কি করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম জানান, ইফতার মাহফিলের আয়োজন করা নিষেধ আছে। নাজমুল হাসান এলাকায় আসলে অনেক লোকজন তার বাড়িতে জড়ো হয়। তাকে বেশী লোকের আয়োজন না করে ঘরোয়াভাবে অনুষ্ঠান করার জন্য বলা হয়েছে, নিঘেধ করা হয়নি। কিছুদিন আগেও এলাকায় পদযাত্রার নামে লোকজড়ো করেন তিনি। এ নিয়ে সংঘর্ষ হয়। পরে মামলা হয়, ওই মামলার আসামি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit