রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

যেভাবে পিকের পরকীয়া ধরে ফেলেন শাকিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : এক দশকেরও বেশি সময়ের পর সম্পর্কে চিড় ধরে গত বছরেই। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ পপতারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে। সম্পর্কের ভাঙনের পর বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর আগেও শাকিরা প্রকাশ্যে মন্তব্য করেছেন। 

এবার তিনি জানালেন পিকের পরকীয়ার কথা। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর প্রকাশ্যে চলে আসার পরই বিপত্তি ঘটে। এর পরই সামাজিক মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ যুগল। 

আনন্দবাজারের খবরে বলা হয়, পিকের এই পরকীয়ার কথা নাকি জানতেন তার মা। তা সত্ত্বেও নাকি সেই খবর শাকিরার থেকে লুকিয়েছিলেন তিনি। এ কথা জানতে পারার পরেই নাকি পিকের মায়ের সঙ্গে হাতাহাতিও হয় শাকিরার।

২০১১ সাল থেকে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে প্রেম স্প্যানিশ তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গেই জীবনযাপন করেছেন তারা। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে। তার পরেই নাকি পিকের পেছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit