রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

১৩ বছর পর পর্দায় শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় তারকা ইপশিতা শবনম শ্রাবন্তী, যিনি এখন অভিনয়ে অনিয়মিত। এক যুগেরও বেশি সময় ধরে তিনি পর্দায় অনুপস্থিত। তবে ফিরছেন তিনি! প্রায় ১৩ বছর পর পর্দায় দেখা যাবে নব্বই দশকের জনপ্রিয় এ তারকাকে।

জানা গেছে, আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। সেখানেই তিনি জানাবেন ব্যক্তিজীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা। কেন এক যুগের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন, সে কথা। শোনাবেন জনপ্রিয়তার প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প এবং আরও জানাবেন, সামনের দিনগুলোতে তার নতুন পরিকল্পনার কথা।

রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে ঈদের চতুর্থ দিন, সকাল সাতটায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit