সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার মাটিরাঙ্গা জোনের অভিযানে ট্রাকে মিলল ১০ লাখ টাকার ভারতীয় জুস। ​পাহাড়ে সম্প্রীতি রক্ষায় গুজব থেকে সতর্ক থাকার আহ্বান-মাটিরাঙ্গা জোন  কমান্ডারেরর   তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

সন্তান নেওয়ার কথা ভেবেই নিককে বিয়ে করতে চাননি প্রিয়াংকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : ২০২২ সালের জানুয়ারি মাসে মা হন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তখন তার বয়স ছিল প্রায় ৩৯ বছর। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তার ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। 

তবে ৩০ বছর বয়স থেকেই ডিম্বাণু সংরক্ষণ শুরু করেন প্রিয়াংকা। খবর আনন্দবাজারের।

এ বিষয়ে প্রিয়াংকা বলেন, ‘আমি বাচ্চাদের ভালোবাসি। আমি সবসময়ই বাচ্চা নিতে চেয়েছি। তাই তিরিশে পা দিয়েই আমি ডিম্বাণু সংরক্ষণ করতে শুরু করেছিলাম।’ 

প্রিয়াংকার মা মধু চোপড়া নিজেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মায়ের পরামর্শেই এই পদক্ষেপ অভিনেত্রীর। এ প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, ‘আমি উচ্চাকাঙ্ক্ষী, ক্যারিয়ারের দিকে আমি সফল হতে চেয়েছিলাম। কিন্তু সেই সময় আমি এমন কাউকে পাইনি, যার সঙ্গে বাচ্চা নেওয়ার কথা ভাবতে পারি। তাই মায়ের পরামর্শেই এ সিদ্ধান্ত নিয়েছিলাম।’

সন্তান ধারণের কথা ভেবেই নাকি প্রথম নিক জোনাসকে বিয়ে করতে চাননি অভিনেত্রী। সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই বিয়ে করেন তারা। তবে দুজনের বয়সের পার্থক্য ছিল বিস্তর। নিক যখন ২৫, তখন ৩৫ পেরিয়ে গেছেন প্রিয়াংকা। 

প্রিয়াংকার কথায়, ‘২৫ বছর বয়সে সন্তান নেওয়ার কথা ভাবব কিনা, তাই নিয়ে দ্বিধায় ছিলাম। তাই ডেট করতেও চাইনি।’ 

তবে অবশেষে নিককে বিয়ে করে মা ও মেয়েকে নিয়ে এখন বিদেশের মাটিতে সংসার পেতেছেন প্রিয়াংকা।

 

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit