মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন শাকিব খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। মঙ্গলবার ছিল এই অভিনেতার ৪৪তম জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই শাকিব খানকে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

বুধবার দুপুরে ভক্ত-অনুরাগীদের কৃতজ্ঞতা জানিয়ে চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন— সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস— আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে বাকি জীবনটা পার করতে চাই।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। ২০০৬ সালের পর থেকে একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন কিং খান। সমালোচনা ও শত বাধাবিপত্তিতে পেছনে ফেলে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সঙ্গেই কাজ করেছেন তিনি।

নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের কয়েকজন নবাগত নায়িকার সঙ্গেও! পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের সিনেমা করে শাকিব বাংলাদেশের সুনাম অর্জন করেছেন পশ্চিমবঙ্গেও!

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit