রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

৪০ বছর বয়সেও প্রেমিক খুঁজছেন পায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : টালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। যিনি আজও ‘সিঙ্গেল’ রয়েছেন। এ অভিনেত্রীর বয়স প্রায় ৪০ ছুঁই ছুঁই। তবে জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটি সম্পর্কও।

আবির সেনগুপ্ত, পেশায় একজন পরিচালক। তার প্রথম সিনেমা ‘যমের রাজা দিল বর’-এ নায়িকা ছিলেন পায়েল। জানা গেছে, সিনেমার প্রচারে গিয়েই দুজন দুজনকে মন দিয়ে বসেছিলেন। প্রথম দিকে সবার কাছে তাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও পরে তা স্বীকার করেন দুজনেই। 

আবিরের হোয়াটসঅ্যাপ ডিপিতেও ছিল দুজনের ছবি। এমনকি তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে। তবে সে সম্পর্ক ভেঙে যায়। 

গুঞ্জন শোনা যায়, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এখন আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি। 

আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা। তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। 

বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার। সম্প্রতি ভারতীয় এক রিয়েলিটি শোতে এসে সঞ্চালককে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার জন্য।  

ভালো বেসেছেন, কাছে টেনেছেন; কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। অনুরাগীরাও তাই চান, পায়েল যেন সুখী হন, আরও যেন এগিয়ে যায় তার কাজ।

সূত্র: টিভি৯

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit