মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শুধু প্রেম নয়, বাগদানও সেরেছেন রাঘব-পরিণীতি!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জনের আবহে তাদের সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন রাজনীতিবিদ সঞ্জীব অরোরা। টুইটারে ইতোমধ্যে তিনি অভিনন্দন জানিয়েছেন জুটিকে। 

রাঘব-পরিণীতি যে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, তেমন ইঙ্গিতই পাওয়া গেল আম আদমি পার্টির আরেক নেতা সঞ্জীবের টুইটে। 

সঞ্জীব টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন জুটিকে। আশীর্বাদ জানিয়ে লিখেছেন— ‘পরিণীতি ও রাঘবের এই বন্ধন প্রেমে, আনন্দে অক্ষয় হোক। ওরা একসঙ্গে চলুক বাকি জীবন। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’ 

সঞ্জীবের সেই পোস্ট দেখে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরাও। সবারই অনুমান, পরিণীতি আর রাঘব দুজনে বাগদান সেরেছেন। 

যদিও রাঘব বা পরিণীতির কেউ-ই এখনো সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আত্মীয়-পরিজনের মধ্যে প্রাথমিক আলোচনার পরই নাকি রেস্তোরাঁয় যান তারা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শিগগিরই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তার পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন চর্চিত যুগল।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit