বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ইকুয়েডরে ভূমিধসে নিহত ১৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকারীরা সোমবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ক্ইুটো থেকে তিনশ কিলোমিটার দক্ষিণে চিমবোরাজো প্রদেশের আলূসি গ্রামে রবিবার রাতে এ ভূমিধস হয়। এতে বেশকিছু সংখ্যক বাড়ি চাপা পড়ে। আহত হয়েছে ২৩ জন।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

এদিকে হিমবাহের কারণেও কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও তিনটি স্কুল বন্ধ হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, অগ্নিনির্বাপনকারীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে আশপাশ থেকে ওই গ্রামে ছুটে আসছে।

দুর্গত এলাকা থেকে সব নাগরিককে সরিয়ে আনারও আহ্বান জানান তিনি।

সূত্র: ফক্স নিউজ

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/সকাল ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit