রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

সিএমএসএমই খাতের তহবিল বিতরণের পরিধি বাড়ল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, কোভিড-পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যান্য খাতের পাশাপাশি ব্যবসা খাতেও ঋণ বা বিনিয়োগের চাহিদা অধিক বেশি বলে পরিলক্ষিত হচ্ছে।

এ পরিস্থিতিতে উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে ঋণ প্রদানের বিদ্যমান বিভাজনের হার ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শিথিল করা হলো। যা গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যে কোন খাতে ঋণ প্রদান করতে পারবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে প্রাক-অর্থায়নের আওতায় গৃহীত অর্থ আগের নির্দেশনা অনুযায়ী ৬০ শতাংশ মেয়াদি ঋণ হিসেবে ও ৪০ শতাংশ চলতি মূলধন ঋণ হিসেবে বিতরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আর এ তহবিলের মেয়াদি ঋণ হিসেবে দেয়া অর্থ ৬ মাস গ্রেস পিরিয়ডসহ ৫ বছর মেয়াদে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ বা মুনাফাসহ কিস্তিতে পরিশোধ করতে হবে। এছাড়া ঋণ হিসেবে দেয়া চলতি মূলধনের অর্থ ১২ মাস শেষে সুদ ও মুনাফাসহ এককালীন আদায় করা হবে।

উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারা ও আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ১৮ ধারার ক্ষমতা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর করা হবে। এছাড়া এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit