শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ইউক্রেনকে দেয়া কথা রাখল জার্মানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে যুদ্ধট্যাংক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল জার্মানি। নানা জল্পনা-কল্পনার পর অবশেষে বহুল প্রতীক্ষিত ১৮টি লিওপার্ড-টু ট্যাংক কিয়েভে পাঠিয়েছে বার্লিন। পাশাপাশি দুটি ট্যাংক মেরামতের সরঞ্জাম ও ৪০টি সামরিক যান পাঠানো হয়েছে। অত্যাধুনিক এই ট্যাংক আরও পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। 

তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ইউক্রেনে লিওপার্ড-টু ট্যাংক সরবরাহ করেছি। আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি। কিয়েভকে রাজনৈতিক, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি এবার যুদ্ধসরঞ্জামও সরবরাহ করছি। 


হামলার মধ্যেই এদিন জাপোরিজঝিয়া ও দিনিপ্রো শহর পরিদর্শনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের সঙ্গে দেখা করেন তিনি। জেলেনস্কি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কিয়েভকে সহযোগিতায় আমি রাফায়েল গ্রোসিকে ধন্যবাদ জানাই। এক বছরেরও বেশি সময় ধরে জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জিম্মি করে রেখেছে রাশিয়া। বিশ্বব্যাপী পরমাণু বিদ্যুৎ খাতের জন্য অত্যন্ত ‘জঘন্য’ বিষয় এটি।

অন্যদিকে, গত বছরের ২৬ সেপ্টেম্বর নর্ডস্ট্রিম পাইপলাইন লিকেজের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে রাশিয়া। সোমবার পর্যাপ্ত ভোট না পাওয়ায় তা খারিজ হয়ে যায়। প্রস্তাব পাসে মোট ৯টি দেশের ভোট প্রয়োজন হলেও, এদিন ভোট দেয় কেবল রাশিয়া, চীন ও ব্রাজিল। ভোটাভুটি থেকে বিরত থাকে ১২টি দেশ। এর প্রতিক্রিয়ায়, পাইপলাইনটিতে লিকেজের পেছনে কারা জড়িত, তা অবশ্যই খতিয়ে দেখা হবে বলে জানায় ক্রেমলিন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit