মঙ্গলবার(২৮মার্চ ২০২৩ইং )গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে,গুইমারা রিজিয়নের আওতায় স্থানীয় ৫শ,অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ১০টাকায় সুপারশপ হতে ব্যাগ ভর্তি বাজার কার্যত্রুম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি। এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার নাফিজ চৌধুরী সহ বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,জনপ্রতিনিধি, গুইমারা রিজিয়ন এর পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,র বক্তব্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি বলেন,পাহাড়ের স্থিতিশীল শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা,বিজিবি,আনছার,পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৮