বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করলো সিলেট জেলা শিল্পকলা একাডেমি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৭৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদ্যাপন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ২৬ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর সকাল সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, ছন্দনৃত্যালয়, বিভাগীয় শিশু সংগীত ও নৃত্যদল। এছাড়াও প্রফেসর শামীমা চৌধুরী একক আবৃত্তি ও জয়িতা তালুকদার সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনা শেষে আত্মজীবনীমূলক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের প্রথমদিককার উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit