স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে গলফ খেলতে গিয়ে পা ভেঙেছিলেন জনি বেয়ারস্টো। অস্ত্রোপচারের পর এখনও ২২ গজে ফেরা হয়নি তার। চলতি বছরের ১৬ জুন থেকে শুরু হবে অ্যাসেজ সিরিজ। পুরোপুরি ফিট হয়ে যেন সেই সিরিজে নামতে পারেন, তাই বেয়ারস্টোকে ইসিবির পক্ষ থেকে আইপিএলে খেলার এনওসি দেয়া হয়নি।
বেয়ারস্টোর জন্য নিলামে ৬.৭৫ কোটি টাকা খরচ করেছিল পাঞ্জাব। বেয়ারস্টোকে এবারের আইপিএলে না পেলেও অপর ইংরেজ তারকা লিভিংস্টোনকে মাঠে নামাতে পারবে পাঞ্জাব। হাঁটু ও গোড়ালির চোটের জন্য গত বছর ডিসেম্বরে রাওয়ালপিণ্ডি টেস্ট থেকে আর পেশাদারি ক্রিকেট না খেললেও এখন সেরে উঠেছেন লিভিংস্টোন। সম্প্রতি দুবাইয়ে ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রাক মৌসুমে অনুশীলন সেরেছেন তারকা অলরাউন্ডার। তাকে ছাড়পত্রও দিয়েছে ইংল্যান্ড।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৮:০০