শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ মারা গেছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : ৬৭ বছর বয়সে প্রয়াত হলেন বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। সকালে পরিচালক হনসল মেহতা এ খবর শেয়ার করে নেন টুইটারে। লেখেন, ‘প্রদীপ সরকার, দাদা, আপনার আত্মার শান্তি হোক।’২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এর পর ২০১০ সালে ‘লাফাংগে পরিন্দে’ এবং ২০১৪ সালে ‘মর্দানি’র মতো ছবিতেও সাড়া ফেলেন প্রদীপ সরকার।

পরিচালক প্রদীপ সরকারের এক আত্মীয় জানান, অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। ডায়ালাইসিস করা হয়েছিল তার। তার পরও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল। সেই অবস্থাতেই চিকিৎসা চলছিল তার। তবে শেষরক্ষা হলো না। বাঙালি পরিচালক হলেও মূলত মুম্বাইয়েই কাজ করেছিলেন প্রদীপ। তার মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমাপাড়া। হনসল মেহতার পর শোকবার্তা দিলেন অভিনেতা অজয় দেবগন এবং মনোজ বাজপেয়ীও। তাদের সকলেরই কথায়, এমন যে ঘটতে পারে, বিশ্বাসই করা কঠিন। বিজ্ঞাপনের জগৎ থেকেই ক্যারিয়ার শুরু প্রদীপের। ‘ধুম পিচাক ধুম’, ‘মায়েরি’ এবং শুভা মুদগলের ‘আব কে সাওয়ান’-এর মতো গানের ভিডিও বানিয়ে সকলের নজরে আসেন তিনি। ২০১৮ তে মুক্তি পাওয়া ‘হেলিকপ্টর এলা’ তার বানানো শেষ সিনেমা ছিল ।

সংখ্যায় কম ছবি করলেও প্রদীপের প্রতিটি ছবি সফল হয়েছিল। নব্বইয়ের দশকে রাজকুমার হিরানির সঙ্গে সিনেমায় কাজ শুরু করেন প্রদীপ। ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সহ-সম্পাদক হিসাবে কৃতিত্ব পান। তার পরিচালিত প্রথম ছবি ‘পরিণীতা’-য় বিদ্যা বালান, সাইফ আলি খান এবং সঞ্জয় দত্ত অভিনয় করেন। প্রদীপ এর পরে রানি মুখোপাধ্যায়, কঙ্কনা সেন শর্মা, জয়া বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে ‘লাগা চুনারি মে দাগ’ পরিচালনা করেন। ‘মর্দানি’তেও ছিলেন রানি। শেষ ছবি ‘হেলিকপ্টার এলা’য় অভিনয় করছিলেন কাজল। ছিলেন বাংলার তরুণ অভিনেতা ঋদ্ধি সেনও।

ওটিটির কাজেও হাত দিয়েছিলেন প্রদীপ। সম্প্রতি বানিয়েছিলেন ‘দুরাঙ্গা’ সিরিজ। ২০২২ সালের অক্টোবর মাসে অভিনেত্রী কঙ্গনা রানাউত ঘোষণা করেছিলেন, প্রদীপের পরবর্তী ছবি ‘নটী বিনোদিনী’তে নামভূমিকায় অভিনয় করবেন তিনি।

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit