শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্ত জানানোর পর থেকেই আইসিসির সঙ্গে অনলাইনে বৈঠক হচ্ছিল বিসিবির। এর মধ্যেই বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ।

শনিবার বিকেলে হওয়া এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। প্রত্যাশিত সময়ে ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি।

রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরে, যেখানে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এই বৈঠকে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে জানিয়েছে বিসিবি।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে তারা।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির সঙ্গে তাদের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে।

কিউএনবি/অনিমা/ ১৭ জানুয়ারি ২০২৬,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit