শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

বেশি টাকা কামাতে পাকিস্তান ছেড়ে ভারতে আসিনি : আদনান সামি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বর্তমানে ভারতের নাগরিক জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামি এবার মুখ খুললেন পাকিস্তান ছেড়ে ভারতে আসার প্রশ্নে। বলা হয়, পাকিস্তানে অর্থ কম, সে কারণেই কি বেশি টাকা কামাতে ভারতে পালিয়ে এসেছিলেন আদনান সামি? 

এ প্রসঙ্গে আদনান বলেন, পাকিস্তানে অনেকেই বলেন যে, ভারতে এসেছি বেশি টাকা কামাব বলে। ওখানে উপার্জনের সুযোগ অনেক বেশি। আমি তাদের বলতে চাই, আমার পরিবারকে নিয়ে আপনাদের কোনো ধারণা আছে? টাকা উপার্জন অথবা এসবের কোনো উদ্দেশ্যই আমার নেই। আমার অনেক ভাগ্য ভালো যে ধনী পরিবারে জন্মেছি। পাকিস্তানে আমি অনেক কিছু ছেড়ে এসেছি। পাকিস্তান থেকে উত্তরাধিকার সূত্রে অনেক কিছু পাওয়ার ছিল, যেগুলো কিছুই নিয়ে আসতে পারিনি। টাকা আমার জীবনে ফ্যাক্টর নয়।

এখানেই শেষ নয়, দুই দেশের মানুষের মন্তব্যের জেরে বিরক্ত আদনান। ভারতে নানান গান গেয়েছেন তিনি। একসময় তার গলায় গান মানেই চূড়ান্ত জনপ্রিয়। শিল্পী বলেন, আমি বুঝতে পারি না কেন লোকজন এটা মেনে নিতে পারে না যে আমি ভারতকে ভালবাসি ও এখানে বাড়ির মতো অনুভূত হয়।

এক্ষেত্রে দুই দেশের শত্রুতাকে দায়ী করেছেন তিনি। বলেছেন, এসব রাজনৈতিক তালমেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি একজন শিল্পী। একসময় রাষ্ট্রহীন ছিলাম। অনেক কিছু বলতে চেয়েও পারিনি।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit