বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ঝালকাঠি সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জেল ও জরিমানা  

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৪৫ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই জনকে ১০ লাখ টাকা জরিমানা ও একবছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।(২২ মার্চ) বুধবার বিকাল ৩টায় নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে এ অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম।দন্ড প্রাপ্তরা হলেন, বরিশাল সিএন্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী ও চরমোনাই চরহোগলা এলাকার সামসুল আলমের ছেলে মাসুম খান। তাদের দুই জনকে ৫ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় এক লক্ষ সিএফটি বালু জব্দ করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) অংছিং মারমা বলেন, তারা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে এ অভিযান পরিচলনা করি।মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে তাদের বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। তাই তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ২জনকে মোট ১০ লাখ টাকা জরিমানা ও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৩,/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit