বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকায় ব্রাদার্স প্রিমিয়াম লীগ উদ্যোগে আতঙ্ক কিংস বনাম জাগো সুপার কিংস শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে সন্ধ্যায় ঢাকার আসকোনা  হজ্জ ক্যাম্প দক্ষিণ মোল্লার বটতলা ডিমের আরৎ মাঠে এই খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম নুরুল ইসলাম নুরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম- সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মীর হোসেন পোষা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ক্রিকেট প্রেমী ভক্তরা উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit