সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াত সম্বলিত এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে নাসীরুদ্দিন লিখেন, হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। 

পাটওয়ারীর পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে হাজারও মন্তব্য করেন অনেকে। শহিদুল ইসলাম নামে একজন লিখেছেন, সাবাস বস। হেরে গিয়ে আমরা জিতে গেছি। দিন দিন আপনার ওপর ভালোবাসা বেড়ে যাচ্ছে। আকিমুল ইসলাম আতিক লিখেন, যদি তুমি হেরে যাও। তবে তুমি শেষ। যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের হয়ে ভোটযুদ্ধে লড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থাকায় নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। তবে নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন বিএনপির এই হেভিওয়েট নেতা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit