রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে নির্বাচিত সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে তার বাসভবনে। গতকাল বিকাল থেকে সাভার পাকিজা এলাকায় সংসদ সদস্যের বাস ভবনে নেতাকর্মীরা এ ফুল দিয়ে  শুভেচ্ছা জানান।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম রেজা বাবুর নির্দেশনায় আশুলিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ফুল দিয়ে এই নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মোটর চালক দলের সভাপতি নিজাম উদ্দীন নিজাম, সংগঠনটির থানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ধামাসোনা ইউনিয়ন কমিটির সিনিয়র সহ- সভাপতি শাহেদ হোসেন আকাশ ও ইয়ারপুর ইউনিয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit