রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

এবার ‘টু-ফ্যাক্টর’ যাচাইয়ে ফি চালু করল টুইটার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৩৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার ‘টু-ফ্যাক্টর’ যাচাইকরণে এসএমএস কোড পরিষেবা ফি চালু করেছে টুইটার। মাইক্রোব্লগিং সাইটটি গত ২০ মার্চ থেকে নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ ও গ্যাজেট থ্রিসিক্সটি ডিগ্রির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গ্যাজেট থ্রিসিক্সটি ডিগ্রির তথ্যমতে, ২০২২ সালের অক্টোবরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করেন। এরপর থেকে প্লাটফর্মটিতে একের পর এক পরিষেবা ফি চালু করে আসছেন তিনি। প্রাতিষ্ঠানিক কৌশলগত কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইবরা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এসএমএসের মাধ্যমে লগইন কোড অনুরোধ করতে পারবেন। ঘোষণা অনুযায়ী গত ২০ মার্চ থেকে এ পরিষেবা চালু হয়।

‘টু-ফ্যাক্টর’ যাচাইকরণ পরিষেবা ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অত্যধিক সুরক্ষিত রাখতে সহায়ক। সাধারণত অ্যাকাউন্টে লগইন করার জন্য একজন ব্যবহারকারীকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু ‘টু-ফ্যাক্টর’ যাচাইকরণ পরিষেবা চালু থাকলে দ্বিতীয় ধাপে ব্যবহারকারীর সেলফোনে এসএমএসের মাধ্যমে একটি কোড পাঠানো হয়। কোডটি নির্ভুলভাবে ইনপুট দেয়ার পরই কেবল অ্যাকাউন্টে অ্যাকসেস করা যায়।

উল্লেখ্য, টুইটার ব্লু সাবস্ক্রিপশন করতে অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীকে প্রতি মাসে দিতে হয় ১১ ডলার এবং ১১৪ ডলার ৯৯ সেন্ট। এছাড়া ওয়েবভিত্তিক ব্যবহারকারীর প্রতি মাসের ফি ৮ ডলার এবং বার্ষিক ফি ৮৪ ডলার।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit