মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা। ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন ॥ হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রস্তুতিমূলক সভা দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত শেখ হাসিনা, মনিরুল ও হারুনসহ ১০ আসামির বিরুদ্ধে শুনানি ২৮ অক্টোবর পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

নেত্রকোনা ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৬৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে নেত্রকোনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। আগামী ২২ মার্চ সারাদেশের ন্যায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে দিয়েই নেত্রকোনার নয়টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করা হবে।

৩য় পর্যায়ের অবশিষ্ট ৫৯৬টি এবং ৪র্থ পর্যায়ের ৬০৬টি সহ মোট ১২০২টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে। নেত্রকোনার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মনসুর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিবলী সাদিক, সদর উপজেলা ভূমি সহকারী আকলিমা আক্তার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit