বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

ডি.এফ.ফাউন্ডেশন ইউ. কে’র উদ্যোগে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১০৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ডি.এফ.ফাউন্ডেশন ইউকে (দেলোয়ার ফ্যামেলি ফাউন্ডেশন) এর উদ্যোগে ও চেয়ারম্যান দিলোয়ার হোসেনের সহযোগীতায় পবিত্র মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় দক্ষিণ সুরমা কামাল বাজারের গাংপাড় এলাকায় প্রায় পাঁচ হাজার অসহায় দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ডি.এফ.ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ডি.এফ.ফাউন্ডেশন ইউকে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এ সংগঠন ১৯৮৬ সাল থেকে অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। তিনি ভয়াবহ করোনা ও বন্যায় অসহায় মানুষের সাহায্য সহযোগীতা করেছেন। এই দ্রব্যমূল্যের বাজারে আসন্ন রমজানে নিম্নবিত্ত মানুষের দূর্ভোগ লাঘবে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন, ডি.এফ.ফাউন্ডেশন ইউকে সংগঠন শুধু সিলেট নয় সুনামগঞ্জ-ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম উদ্যোগ নিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, ডি.এফ.ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান, কামাল ইউনিয়নের চেয়াম্যান একরামুল হক, কামালবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ, খোকন মিয়া, সোনালী ব্যাংকের ম্যানেজার হাসিবুর রহমান, বিশিষ্ট মুরব্বী দসু মিয়া প্রমুখ। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেছেন আল মদিনা দাখিল মাদরাসা সুপার নজরুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit