শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

“সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ -৭১ সিলেট বিভাগ” এর আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৪০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে “সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ -৭১ সিলেট বিভাগ” এর উদ্যোগে আয়োজিত “আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টান এর আয়োজন করা হয়। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় ধোপাদিঘীরপারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, বিভাগীয় সহ সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী, বিভাগীয় যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, নারী কমিটির সভাপতি বেগম সামছুন্নাহার মিনু, সাধারণ সম্পাদক হাসনা হেনা চৌধুরী, যুগ্ম সম্পাদক জান্নাত আরা খান পান্না, পাপড়ি শ্যাম চৌধুরী, হরিপদ চন্দ্র চন্দ, ধ্রুব গৌতম, এডভোকেট অশেষ কর, এডভোকেট রফিক আহমদ, বাহারুল হুদা চৌধুরী, মাহমুদা নাজিম রুবী, সুপ্তা বৈদ্য, আব্দুল মালিক পুকন, ইসমত ইবনে ইসহাক সানজিদ,সেবিল আহমদ প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু।

সভায় সকল বক্তাগণই হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন থেকে আলোচনা করেন ও তার জন্মদিনে তার ও ৭৫ এর সকল শহীদ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। সভাপতির বক্তব্যে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন বঙ্গবন্ধু -স্বাধীনতা ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশ আজো স্বাধীন হতোনা। তিনি আমাদেরকে স্বাধীন মানচিত্র ও স্বাধীন পতাকা দিয়ে গিয়েছেন। এখন আমাদের সকলের দায়িত্ব তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তার তনয়া জননেত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও আধুনিক স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা। বিজ্ঞপ্তি

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৩,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit