রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কাউন্সিলরের সংবাদ সম্মেলন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২১২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দবির হোসেন সরকার বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় আশুলিয়ার সীমান্তবর্তী সূরাবাড়ি রাইচ মিল এলাকায় ৫নং ওয়ার্ড কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করেন। 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কাউন্সিলর জানান, জাতির মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার অপরাধে গাজীপু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন জাহাঙ্গীর আলম। সেই বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আওয়ামী লীগ পরিবারের সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান হানি করে বক্তব্য দিচ্ছেন। যাহা গাজীপুরে মানুষের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এরই ধারাবাহিকতায় গত ১৮ই মার্চ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের জহুরা বেগম স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম।
ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাউন্সিলর দবির হোসেন সরকারের পরিবার ও তাকে নিয়ে এবং আওয়ামী পরিবারের সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে বক্তব্য দেন। যা তার পরিবার ও তার দৃষ্টি গোচর হয়েছে এবং তার পরিবারের মান ক্ষুন্ন হয়েছে। এর তীব্র নিন্দা জানান তিনি। কাউন্সিলর এসময় আরো বলেন, তাকে ও তার পরিবারের উপর বাজে মন্তব্য করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলেও সাংবাদিক সম্মেলনে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন নান্নু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ জালাল উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল বেপারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit