সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ভারতে বাংলাদেশি গরু রাখালকে ১০ দিন ধরে আটকিয়ে রেখে নিযার্তন

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের ভারতীয় সীমান্ত থেকে মাহাবুর রহমান মিলন নামে বাংলাদেশি এক গরু রাখালকে ধরে নিয়ে ভারতীয় চোরাচালানকারীরাা ১০দিন ধরে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ উঠেছে, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ও তার ভগ্নিপতি-ভাগিনার গরু পারাপার করতে গেলে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় চোরাচালানকারীরা।আটক মাহাবুর রহমান মিলন ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কোরবান আলীর পুত্র বলে জানা গেছে।

আটক মিলনের বাবা কোরবান আলী জানান, তার ছেলে মাহাবুব গত ৮ মার্চ গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনাসহ তার ভগ্নিপতি রমজান আলী ভাগিনা সিফাতের গরু পারাপার করতে সীমান্তে যায়। এ সময় ভারতীয় চোরাচালানকারীরা মাহাবুবকে ধরে নিয়ে যায়। বাংলাদেশী গরু ব্যবসায়ীদের কাছ থেকে ভারতীয় গরু ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ের কৌশল হিসাবে তার ছেলে মিলনকে ধরে নিয়ে যায় বলে মিলনের বাবা কোরবান আলী জানান।তিনি আরো জানান, ভারতীয় লোক মুখো তিনি জানতে পেরেছেন তার ছেলেকে ভারতীয় চোরাচালানকারীরা একটি ঘরের ভিতরে আটকিয়ে রেখে নিযার্তন করা হচ্ছে। ছেলেকে উদ্ধারের জন্য গত ১০ দিন ধরে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে গেলেও তিনি কারো সহযোগিতা পাচ্ছেন না।

এ বিষয়ে রমজান আলীর সাথে কথা হলে তিনি নিজে গরু ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও তার ছেলে সিফাত ভারতীয় গরু ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন। তবে মিলন ভারতে আটক থাকলেও তার কারণে আটক হয়নি বলে  দাবী করেন।এদিকে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা নিজে ভারতীয় গরু ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও তার ভাগিনা সিফাত গরু ব্যবসার সাথে জড়িত তা স্বীকার করেন। এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, এ ঘটনায় তিনি কোনো অভিযোগ পায়নি। তবে কেউ যদি অভিযোগ করেন তাহলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit