মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

 নোয়াখালীতে ইটভাটা মালিকের ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৫৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করায় ভাই ভাই ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনারর (ভূমি) তাজমিন আলম তুলির আদালত।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি উপজেলার বীজবাগ ইউপির বালিযাকান্দি গ্রামে অবস্থিত আবু তাহের কোম্পানীর ভাইভাই ব্রিকফিল্ড নামের ইটভাটায় অভিযান পরিচালনা করে।

এ সময় মালিক পক্ষ ইটভাটা পরিচালনায় কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং ইটভাটা এলাকায় বসতবাড়ির ক্ষতি হওয়ায় ইটভাটার  মালিক আবু তাহের কোম্পানীকে ১লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি বলেন,  ইটভাটার মালিককে নতুন করে দুই মাসের সময় দেওয়া হয়েছে। লাইসেন্স না করলে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হবে।
 

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit