বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী আহত, ঢাকায় প্রেরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী প্রধান সড়কে রকিবুল ইসলাম রিজন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার বিকালে হামলায় গুরুতর আহত রিজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন স্থানীয় চিকিৎসকেরা। 

আহত রিজন বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের পূর্ব ইছাকাঠীর নুরুল ইসলাম খানের ছেলে এবং বরিশাল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। আহতের বোন টুম্পা জানান, গত বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে রিজন বাইক নিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পথিমধ্যে ইছাকাঠী প্রধান সড়কে স্থানীয় যুবলীগ নেতার ছেলে রিওন ও একই এলাকার শিহাবের নেতৃত্বে একদল কিশোর সন্ত্রাসী রিজনকে চাপাতি ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। হামলায় রিজনের শরীরে বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষতের ‍সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। 

এ বিষয়ে বিএমপির বিমানবন্দর থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, হামলার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৩,/রাত ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit