বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

দুর্গাপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘নিরাপদ জ্বালানী-ভোক্তা বান্ধব পৃথিবী’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে জতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে বুধবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. ওয়াহেদ আলী, মো. সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক তোবারক হোসেন খোকন, ওয়ালী হাসান, বাজার ব্যবসায়ী আব্দুল মোতালেব, নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ভোক্তা অধিকার কি? এ সম্পর্কে শুধু দিবস পালনে সীমাবদ্ধ না রেখে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা করানোর মাধ্যমে উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরতে সকলকে অনুরোধ জানানো হয়, সেই সাথে ওজনে কারচুপি, নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করতে এবং আগত মাহে রমজান উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্যের দাম না বাড়াতে সকল ব্যবসায়িদের হুশিয়ারী প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit