মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ঢাবি উপাচার্যের সঙ্গে ডেনমার্কের অধ্যাপকের সাক্ষাৎ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ বিভাগের অধ্যাপক ড. পিটার জেনসেন আজ ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব প্রতিষ্ঠিত পাবলিক হেল্থ বিভাগের উন্নয়নে ডেনমার্কের অধ্যাপকের সহযোগিতা চান। ডেনমার্কের অধ্যাপক এ ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।  
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় অতিথিকে ধন্যবাদ জানান।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit