শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

তিন ম্যাচ খেলেও জয়শূন্য পিএসজি, এবার হারল মোনাকোর কাছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ একটা সময় ছিল পিএসজির ছেলেখেলার জায়গা। কতশত রেকর্ড যে গড়েছে তার ইয়ত্তা নেই। সেই পিএসজি যেন জিততেই ভুলে গেছে! চলতি মৌসুমে লিগ ওয়ানে এখনো প্রথম জয়ের দেখা পায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। এবার এগিয়ে থেকেও শেষ দিকে গোল হজম করে হেরে গেছে দলটি। পিএসজিকে হারিয়ে মোনাকো উঠে গেছে লিগের শীর্ষে।

পিএসজির কোচ লুইস এনরিকে সম্প্রতি নিজের চুক্তি নবায়ন করেছেন। তার দল ৩১ মিনিটে এগিয়ে গিয়েছিল। অধিনায়ক মার্কিনিয়োস কাছ থেকে হেডে গোল করেন। তবে বিরতির আগে দলটি নিজেদের ব্যবধান বাড়াতে পারেনি, যদিও মোনাকো তখনো লক্ষ্যে কোনো শট নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধ শুরুর ১৩ মিনিটের মাথায় সমতায় ফেরে মোনাকো। জর্ডান তেজের ক্রসে বলে মাথা ছুঁইয়ে গোল করেন নাজিনিও, বল যায় ফার পোস্টে। এর ১৪ মিনিট পর এগিয়েই যায় সফরকারীরা। কাছের পোস্ট দিয়ে মাতভেই সাফোনভকে পরাস্ত করে জোরালো শটে গোল করেন ইদুম্বো।

বিরতির সময় এগিয়ে থেকেও ম্যাচ হারার এমন ঘটনা পিএসজির ক্ষেত্রে ঘটল ২০২১ সালের মার্চের পর প্রথমবার। সেবার নঁতের কাছে হেরেছিল দলটি। এই ফলাফলে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রেখে টেবিলের শীর্ষে উঠে গেছে মোনাকো। আর পিএসজি নেমে গেছে ১২ নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit