সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি কর্মী মকবুল হত্যা: হাজী সেলিমপুত্র ও মোস্তফা জালাল গ্রেপ্তার ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলে মন্তব্য কর্ণাটকের মন্ত্রীর ভারতে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ রামমন্দিরে ৪ কোটি রুপির চেক, অ্যাকাউন্টে মিলল ৪ রুপি বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ বচ্চন সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

কুড়িগ্রামে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে সেলিম নামের ১ ব্যক্তি নিহত

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩৭ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্ধারণের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন । মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে সদর উপজেলার নাজিরা ব্যাপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন-মো. সেলিম(৪৫)। তিনি ওই এলাকার মৃত বদরুজ্জামান বাদশাহ মিয়ার ছেলে। 

নিহতের চাচাতো ভাই শামসুল আলম জানান, মৃত সেলিম মিয়া ঠিকাদারের কাজ করতেন। তিনি তার এলাকায় একটি বাড়ি বানানোর চুক্তি নেন। মঙ্গলবার সেই বাড়ি তৈরীর সময় প্রতিবেশী মো.কুদরতের সাথে বাড়ির সীমানা নিয়ে বাক-বিতন্ডা হয়। এ সময় বাক-বিতন্ডার এক পর্যায়ে নিহত সেলিমের চাচাতো ভাই জামাল ও অভিযুক্ত কুদরত ও তার ভাই রেজাউল খলিফা সংর্ঘষে জড়িয়ে পড়ে । সংঘর্ষের এক পর্যায়ে মো.সেলিমের মাথায় ও কোমরে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত সেলিমের স্ত্রী মোছা.জেসমিন বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমার স্বামী ঘটনার সাথে জড়িত না। আমরা দুইজন একসাথে বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ তার কাছে একটা ফোন আসার পর তিনি চলে যান। হাসপাতালে এসে দেখি তিনি নাই।’অভিযুক্ত মো.কুদরত ও তার ভাইয়েরা পলাতক থাকায় এ বিষয়ে মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit