মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মনিরামপুরে আল-আমিন পার্কে অভিযান, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ১২ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩৮৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) :যশোরের মনিরামপুর পৌরশহরের আল আমিন পার্কে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পার্কের মালিকসহ ১২ জনকে আটকের পর বিভিন্নহারে জরিমানা করেন। পরে অবশ্য আদালত তাদের কাছ থেকে মুচলেকা আদায় করে ছেড়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন।

অভিযোগ রয়েছে পৌরশহরের তাহেরপুর এলাকায় আল আমিন পার্কের ভেতর বিনোদনের নামে বেশ কয়েকটি খুপড়ি ঘর নির্মান করে সেখানে অর্থের বিনিময় অনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। আর এ অভিযোগ রয়েছে পার্কের মালিক আবদুর রহমানের বিরুদ্ধে। এমন অভিযোগের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কশিশনার(ভ’মি) আলী হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে পার্কের মালিক আবদুর রহমানসহ ১২ জনকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে পার্কের মালিক আবদুর রহমানকে ১০ হাজার এবং বাকী ১১ জনকে এক হাজার টাকা করে জরিমান করা হয়। ভ্রাম্যমান আদালতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ মনিরুজ্জামানসহ অন্যরা। জরিমানাকৃত অন্য ১১ জন হলেন কাশিমনগর গ্রামের সাব্বির হোসেন, কুয়াদার আকাশ, ভোমরদাহের সাদিয়া খাতুন, উর্মি খাতুন, মেহেরব, শ্যামকুড়ের আবদুল হাসিব, আকতার হোসেন, খানপুরের শাহরিন খাতুন , তেতুলিয়ার শাকিল আহমেদ, বাজিতপুরের প্রসেনজিত ও জয়পুর গ্রামের আল আমিন হোসেন

 

 

।কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit