বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

রাঙামাটির কাপ্তাই হ্রদে স্প্রিডবোট দুর্ঘটনায় হতাহত-৩

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৩০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায়। এসময় গুরুতর আহতাবস্থায় আরো দুইজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

স্পিড বোটটি মঙ্গলবার সকাল ১১টার দিকে দু’জন শিশু ও চালক সহ মোট ১৩জন যাত্রী নিয়ে উপজেলার মাইনী ঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করে। লংগদু’র মধুয়াছড়া এলাকায় আসলে ঘাটে অপেক্ষমান থাকা একটি ট্রলারের সাথে সজোরে ধাক্কা খেয়ে স্প্রিডবোটটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। এসময় বোটের যাত্রী মমতা বেগম পানিতে ডুবে যায় এবং গুরতর আহত হয় ৮ বছরের শিশু সালমান ও ৬০ বছরের বৃদ্ধা কবির হোসেন।

শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন এবং বৃদ্ধার বাড়ি গুলশাখালী ইউনিয়নে। বোটে থাকা আরো সাতজন যাত্রী স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে  লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সময় লংগদু থানা পুলিশ এবং স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেয়।

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit