বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

যেকোন পরিস্থিতিতে ট্রাক মালিক-শ্রমিকদের পাশে থাকবে সিলেট রেঞ্জের পুলিশ– ডিআইজি, সিলেট রেঞ্জ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের যেকোন সমস্যা সমাধানে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন সিলেট রেঞ্জের নতুন ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার)-পিপিএম। ১৩ মার্চ সোমবার দুপুরে সিলেট জেলা ট্রাক মালিক-শ্রমিকরা সৌজন্য সাক্ষাৎ করলে তিনি উপরোক্ত কথা বলেন।তিনি বলেন, চলারপথে যেকোন সমস্যা হতে পারে, আর তা সমাধান হবে আলোচনার মাধ্যমে। সেই লক্ষ্যে পরিবহণ মালিক-শ্রমিক ও পুলিশ একযোগে কাজ করবে। ডিআইজির বক্তব্যের সাথে একমত পোষণ ও সাধুবাদ জানান সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, সহ সভাপতি নারায়ন পুরকায়স্থ ফনি, যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সহ সাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, সহ সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সহ সাধারণ সম্পাদক সোহরাব আলী, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, ক্রীড়া সম্পাদক জুম্মা আব্বাস রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আকমান আব্দুল্লাহ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, দফতর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit