বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘সুস্থ দেহ সুস্থ মন, খেলাধুলা কিছুক্ষণ’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (১১ মার্চ) ক্রীড়া উৎসবের শেষ দিনে পৌর শহরের এলিট স্টার ইনডোরে ফুটবল খেলার মাধ্যমে এ উৎসব সমাপ্ত হয়। ফুটবল খেলায় সভাপতি টিমকে ৭-২ গোলে পরাজিত করে সেক্রেটারী টিম।

এরআগে গত ২৭ ফেব্রুয়ারি ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান। দুই সপ্তাহব্যাপী এ ক্রীড়া উৎসবে ৭টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। এরমধ্যে ক্যারাম এককে চ্যাম্পিয়ন টুনু তালুকদার, রানার্স আপ কামাল মুন্না, ক্যারাম দৈততে চ্যাম্পিয়ন মুন্না-সালাম জুটি, রানার্স আপ আশিক-আক্তার জুটি, দাবায় চ্যাম্পিয়ন নবীন সোহেল, রানার্স আপ শুকরান আহমদ রানা, গাফলা এককে চ্যাম্পিয়ন জাহাঙ্গীর আলম খায়ের, রানার্স আপ মশাহিদ আলী, লুডু এককে চ্যাম্পিয়ন কামাল মুন্না, রানার্স আপ আব্দুস সালাম, কলব্রিজে চ্যাম্পিয়ন কামাল মুন্না, রানার্স আপ নবীন সোহেল।

এদিকে, ফুটবল খেলায় সভাপতি টিমে খেলেছেন, জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), শুকরান আহমদ রানা (সকালের সময়), মশাহিদ আলী (শ্যামল সিলেট)। সেক্রেটারি টিমে খেলেছেন কামাল মুন্না (যায়যায়দিন), নবীন সোহেল (শুভ প্রতিদিন), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), আব্দুস সালাম (ইনকিলাব), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)। রেফারীর দায়িত্ব পালন করেন এমআর টুনু তালকদার (আনন্দ টিভি)। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিসবাহ উদ্দিন। তবে ক্রীড়া উৎসবের পুরষ্কার বিতরণী পরবর্তিতে অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৩,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit