বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

মধ্যরাতে সাজেকের রিসোর্ট সংলগ্ন এলাকায় রহস্যজনক আগুন !

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির সাজেকে মধ্যরাতে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। রাত সাড়ে বারোটার সময় সাজেক পর্যটন কেন্দ্রের পাশেই এই আগুনের সূত্রপাত ঘটে। জানাগেছে, বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সস্ত্রীক সাজেকে অবস্থানকালীন সময়ে মধ্যরাতে এই রহস্যজনক আগুনের ঘটনাটি ঘটলো।  বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্র আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে। এনিয়ে গত ১৫ দিনে ৩ বার সাজেকে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা বাঘাইছড়ির সাংবাদিক ওমর ফারুক সুমন জানিয়েছেন, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয় সস্ত্রীক সাজেকে অবকাশযাপনে এসেছেন। এটা জানতে পেরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সাথে আমরা সংবাদকর্মীরাও সাজেকে অবস্থান করছি। রাত সাড়ে বারোটার সময় আকস্মিকভাবে সাজেক পর্যটন কেন্দ্রের লুসাই হেরিটেজ কটেজ এর নীচে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা কটেজের নিকটে চলে আসতে থাকে। একেতো পানির স্বল্পতা সাথে বাতাসের তীব্রতা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘ এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুরো ঘটনার সময় বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলের অদূরে স্বশরীরে উপস্থিত ছিলেন। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও। এদিকে, বিগত বছর থেকে শুরু করে সর্বশেষ গত ১৫দিনে অন্তত ৩ বার সাজেকে আগুনের সূত্রপাত ঘটানো হয়েছে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া অন্যতম সাজেকের পর্যটন ব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে এই ধরনের রহস্যজনক আগুন লাগানো হচ্ছে কিনা সেতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়িগণ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit