বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

হামলায় তিন ইসরায়েলি নাগরিক আহত, গুলিতে নিহত ফিলিস্তিনি যুবক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তেল আবিব শহরে এক ফিলিস্তিনি বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালিয়েছে। এতে ইসরায়েলি তিন নাগরিক আহত হয়েছে। ইহুদি সেনাদের গুলিতে হামলাকারী ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। পশ্চিম তীরে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে এই ঘটনাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।

 ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, ‘হামলাকারী অধিকৃত পশ্চিম তীরের ২৩ বছর বয়সী যুবক। ওই যুবককে তারা তাদের সংগঠনের ‘সদস্য’ বলে দাবি করেছে।

 পুলিশ শহরের কেন্দ্রস্থলে ডিজেনগফ রাস্তার একটি কোণ ঘেরাও করে রেখেছে। সেখানে হামলাটি হয়। সংবাদ সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা গেছে, ভয়ে গ্রাহকরা পালিয়ে যাওয়ায় রেস্টুরেন্ট কার্যত ফাঁকা। চিকিৎসকরা পাশের ফুটপাতে আহতদের চিকিৎসা দেন।

চলতি বছরের জানুয়ারি থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি হামলায় ২০০ জনের বেশি অস্ত্রধারী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই সময়ে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। 

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit