বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রানীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জূলকার নাইন কবিরের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী , ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব ,ওসি গুলফামুল ইসলাম, পৌর- আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার তৈয়ব আলী, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমী ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এ ছাড়াও বক্তব্য রাখেন রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, এসময় সেখানে উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাংবাদিক আশরাফুল আলম,বিজয় রায় ও সাবেক সভাপতি কুসমত আলী ও অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারীরা  ৷ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা । অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করে উপজেলার ১ম হয়ে শ্রেষ্ঠ পুরস্কার  লাভ করেন ভান্ডারা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র মাহমুদুল হাসান।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit