সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

রিলিজ হচ্ছে শিল্পী তাহসিনুল ইসলামের ‘যাবো মাদিনাতে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২০৩ Time View

বিনোদন ডেস্ক : রমজানের আগেই রিলিজ হচ্ছে জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী তাহসিনুল ইসলামের ‘যাবো মাদিনাতে’ শিরোনামে একটি নতুন নাশিদ। 

গানটি লিখেছেন ও সুর করেছেন কলরবের সঙ্গীত পরিচালক আহমাদ আব্দুল্লাহ। কম্পজিশন করেছেন তানজিম রেজা এবং ভিডিও নির্মাণ করেছেন এইচ আল হাদি। 

শিল্পী তাহসিনুল ইসলাম বলেন, আমার অন্যান্য গানের মত এই গানও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তাছাড়া এই গান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর মদিনা সম্পর্কে। আর প্রতিটি মুসলমানের আবেগের জায়গা হলো মদিনা। এই মদিনা সম্পর্কে যেকোনো গান ইসলামিক সঙ্গীত প্রেমী যেকোনো মানুষ পছন্দ করেন। আমার বিশ্বাস–দর্শকরা আমার এই গানকেও পছন্দ করবে। 

তাহসিনুল ইসলামের জন্ম কুড়িগ্রাম জেলার চিলমারি থানায়। চার ভাই চার বোনের মধ্যে তাহসিন সবার ছোট।  শৈশব থেকেই ইসলামি সঙ্গীতের প্রতি আগ্রহ। বাবার সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলে যাওয়া হত। গাওয়া হতো ইসলামি সঙ্গীতও। 

এরপরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আবু রায়হানের মাধ্যমে তাহসিনুল ইসলাম যোগ দেন কলরবে। সেখান থেকেই তার উত্থান। একে একে এই পর্যন্ত তিনি গেয়েছেন ৭০ এর বেশি ইসলামি সঙ্গীত। কুড়িয়েছেন দর্শকদের অভাবনীয় ভালোবাসা। তার লেখা এবং সুর করা গান ‘মিছে আশায় রঙ তামাশায়’ প্রায় ৫০ লাখ মানুষ দেখেছে। 

তাহসিনুল ইসলাম বলেন, ইসলামি সঙ্গীত হলো আমার ভালো লাগার একটি জায়গা। মৃত্যু পর্যন্ত আমি ইসলামি গান গেয়ে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতে চাই।
 

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit