বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

সুস্থ থাকতে নারীদের মাথায় রাখতে হবে কোন ৮টি বিষয়?

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বেশিরভাগ নারীই সংসার, কর্মজীবন, সামাজিক জীবন, দায়িত্ব-কর্তব্য, এই সবের চাপে নিজেদের যত্ন নেওয়ার বিশেষ সময় পান না। ফলে একের পর এক মানসিক এবং শারীরিক সমস্যা লেগেই থাকে। তবে কিছু বেসিক জিনিস মনে রাখলে নারীদের স্বাস্থ্য নীরোগ থাকবে!

সার্বিক ভাবে সুস্থ থাকতে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। দেখে নিন, সুস্বাস্থ্য ধরে রাখার জন্য নারীরা কোন কোন বিষয় মাথায় রাখবেন- 

প্রতিদিন শরীরচর্চা করুন:

একজন নারীর সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায় এটি। যতই ব্যস্ত থাকুন না কেন, দিনের কিছুটা সময় রাখুন শরীরচর্চায় বা ব্যায়ামের জন্য। বিশেষত, সকালে শরীরচর্চা করলে আরও বেশি উপকার মিলবে। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলেই আপনার আয়ু বাড়বে। তাছাড়া, প্রতিদিন ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন ডায়াবেটিস, হার্টের সমস্যা, ক্যান্সার এবং আরও অনেক রোগের ঝুঁকি কমায়।

যখন ব্যায়াম করা হয়, তখন হ্যাপি হরমোন নিঃসৃত হয়। এটি স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে, হতাশা এবং উদ্বেগ কমায়। আর, দ্রুত ওজন কমাতে ব্যায়ামের চেয়ে কার্যকর পদ্ধতি নেই বললেই চলে!

স্বাস্থ্যকর ডায়েট:

খাবার থেকেই আমরা এনার্জি পাই। রোজকার ডায়েটে ফাইবার, আয়রন, খনিজ, প্রোটিন, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য অবশ্যই অন্তর্ভুক্ত করুন। এগুলি একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বলে মনে করা হয়। বাইরের খাবার বেশি খাবেন না। প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত লবণ ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। আর যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তারা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন।

কোলেস্টেরল পরীক্ষা করান:

অত্যধিক কোলেস্টেরল রক্তনালীগুলি বন্ধ করে দিতে পারে। ফলে গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। তাই কম চর্বি, কম কোলেস্টেরলযুক্ত খাদ্য খান। ধূমপান এড়িয়ে চলুন এবং প্রতিদিন ব্যায়াম করুন। এতেই নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল।

হার্টের যত্ন নেওয়া:

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট। তাই হার্টের সঠিক যত্ন নেওয়া এবং নিয়মিত পরীক্ষা করা বিশেষ প্রয়োজন। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, বডি মাস ইনডেক্স এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারলেই হার্টও অনেকটাই সুস্থ থাকবে। আর, এই সব কিছুর পরিবর্তন উপেক্ষা করা মানে নিজের স্বাস্থ্যের অবহেলা করা।

ধুমপান ও মদ্যপান ত্যাগ করুন:

সুস্থ-সবল থাকতে ধূমপান ও মদ্যপান অবশ্যই ত্যাগ করুন। সার্ভিকাল এবং ডিম্বাশয়ের ক্যান্সারের চেয়ে ফুসফুসের ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি থাকে অনেক বেশি। এ ছাড়াও, যে সব নারীরা ধূমপান করেন তারা খুব কম বয়সেই হৃদরোগে আক্রান্ত হতে পারেন। ইউটিআই সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ সব বয়সের মেয়েদের মধ্যেই হতে পারে। এই সমস্যা দেখা দিলেই দ্রুত চেক আপ করান। সঠিক মেডিসিন এবং প্রচুর পরিমাণে তরল গ্রহণ এই সমস্যা দ্রুত নিরাময় করতে পারে।

থাইরয়েড পরীক্ষা করান:

হাইপোথাইরয়েডিজমের কারণে পিরিয়ডের সমস্যা, ওজন বাড়া-কমা, ত্বকে লোম এবং গর্ভধারণের সমস্যা হতে পারে। তাই সময়মতো প্রত্যেক মহিলারই থাইরয়েড টেস্ট করানো উচিত। নিয়মিত চেকআপ করান আজকাল কম-বেশি সব মহিলাই ঋতুস্রাবের সমস্যায় ভোগেন। অনিয়মিত ও যন্ত্রণাদায়ক পিরিয়ড,  পলিসিস্টিক ওভারি, গর্ভধারণে সমস্যা, অপরিকল্পিত গর্ভধারণ, গর্ভপাত, ইত্যাদি। সময়মতো গাইনোকোলজিকাল চেক করালে এই সব সমস্যা প্রতিরোধ হতে পারে।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit